নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:42 PM , April 22, 2022 এ সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিছ, একটি লোহার রড ও একটি কান্তা (রডের মাথায় কাঁটাযুক্ত চাকা লাগানো দেশীয় অস্ত্র) জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধুরামপুর এলাকা থেকে তাদের আটক করা করা হয়েছে। আটককৃতরা হলো—একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১), একই গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে সাগর (২২), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) ও ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ডাকাতির উদ্দেশ্যে মধুরামপুর গ্রামের শুভর ঘরে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট্য ধারায় মামলা হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: