রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের স্বাধীনতা দিবস উদযাপন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:28 PM , March 27, 2022 বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। নগরীর ২নং গেইটস্থ জিয়া উদ্যানে শ্রদ্ধার্ঘ্য অর্পণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল ওহাব কবির চেয়ারম্যান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন মিন্টু, মো. জাহেদ উল্লাহ, জুলফিকার আলী প্রমূখ। শেয়ার চট্টগ্রামবিষয়: