ধামরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , মার্চ ২৭, ২০২২ ঢাকার ধামরাইয়ে উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়ন সমন্নয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের আহবানে ঢুলিভিটা সিটি সেন্টারে আওয়ামী লীগের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা শফিক আনোয়ার গুলশানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরন মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা এবং ধামরাইয়ের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, এলাকার উন্নয়নে আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্নয়ের জন্যই এ সভা হয়েছে। একপর্যায়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য নেতাকর্মীদের অবশ্যই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এলাকার জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। এসময় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আব্দুল আলীম খান সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: