শার্শায় বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ফোনের যন্ত্রাংশ উদ্ধার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 2:58 PM , September 28, 2026 সীমান্তে চোরাচালান ও অবৈধ মাদক পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ২১ বিজিবি’র অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় এই বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ৩৬০ পিস বিভিন্ন ধরনের মোবাইল ফোন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে এলইডিসি ডিসপ্লে (LED Display), চার্জিং ইউএসবি পোর্ট (Charging USB Port), মাইক্রোফোন (Microphone) এবং ডিসপ্লে টাচ স্ক্রিন প্যানেল (Display Touch Screen Panel)।বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭০,১৫০/- (সত্তর হাজার একশত ৫০) টাকা।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তে অপরাধ দমন ও দেশের অর্থনৈতিক ক্ষতি রক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। শেয়ার আইন-আদালতবিষয়: