মির্জাপুরে “সাদিকা ট্রাভেল” উদ্বোধন

প্রকাশিত: 8:35 AM , March 26, 2022

মির্জাপুর উপজেলার তক্তারচালা বাজারে “সাদিকা ট্রাভেল” শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নবীন হোসেন। প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ শিপন মিয়া বলেন, এখন থেকে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা আমাদের “সাদিকা ট্রাভেল” অফিস থেকে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সরাসরি সেবা প্রাপ্তির পাশাপাশি সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা আমাদের মাধ্যমে সেবা পাবেন। টেলিফোনে এবং অনলাইনেও সেবা গ্রহণ করতে পারবেন। অর্থ্যাৎ দিনের যেকোন সময় গ্রাহকেরা এয়ার লাইন্স টিকেট কিনতে পারবেন, বুকিং করতে পারবেন এবং অন্যান্য সেবা নিতে পারবেন।

Loading