নোয়াখালীতে এক যুবতীর মরদেহ উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:30 PM , March 24, 2022 ইফতেখাইরুল আলম, নোয়াখালীনোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌর এলাকা থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর নাম বিবি আয়েশা পিংকি (১৮)।জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে সে যুবতী।২৪ শে মার্চ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়িতে ভাড়া বাসা থেকে পুলিশ যুবতীর মরদেহটি উদ্ধার করেছে।গত বুধবার দিবাগত রাতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা যাচ্ছে।এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত যুবতীর পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,পিংকি দীর্ঘদিন চৌমুহনীর একটি জুট মিলে কাজ করে আসছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকদের অগোচরে টিনের ঘরের বুতুরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরে তার মা জানালা দেখতে পায় তার মেয়ের ঝুলন্ত মরদেহ।প্রাথমিকভাবে পরিবারে সদস্যরা ধারণা করছে হয়তো কারও তার প্রেমের সম্পর্ক ছিল।সেই সুবাধে জের ধরে অভিমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে। শেয়ার নোয়াখালীবিষয়: