মাইজদী বালিকা বিদ্যানিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: 7:49 PM , March 21, 2022

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলার মাইজদী বালিকা বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২১ শে মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২০২২ ইং অনুষ্ঠিত হয়।

এ সময় মাইজদী বালিকা বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও মাইজদী বালিকা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক রোকেয়া সুলতানার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা প্রশাসক মো.দেওয়ান মাহবুবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার।দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তামান্না মাহমুদ,জেলা শিক্ষা অফিসার(অ.দা)নুর উদ্দিন মো.জাহাঙ্গীর,বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাশেম সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অসংখ্য ছাত্রীদের উপস্থিতি দেখা গেছে।

Loading