মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:08 PM , March 17, 2022 ইফতেখাইরুল আলম॥সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৭ ই মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রায় পঞ্চাশটি জাতীয় পতাকা নিয়ে সুবর্ণজয়ন্তী র্যালি অনুষ্ঠিত হয়।র ্যলি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা সহ শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয়। এ সময় আয়োজিত উক্ত অনুষ্ঠানসূচিতে অনলাইনে যুক্ত হন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান,নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন সহ জেলা প্রশাসনে কর্মরত দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন। শেয়ার নোয়াখালীবিষয়: