নোয়াখালীতে পিক-আপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:33 PM , February 28, 2022 ইফতেখাইরুল আলম,নোয়াখালীনোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে নিহত ৪ জন।ঘটনাটি ঘটেছে,২৭ শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে সোনাইমুড়ী বজরা ইউনিয়নের বাজার এলাকায়। নিহতরা হলেন,সিএনজি চালক পারভেজ(৩৫) ও যশোরের জসিম মিয়া (৪০)সহ সোনাইমুড়ী আমিশা পাড়ার কেশবপুর গ্রামের মোবারক মাষ্টারের বাড়ীর মৃত তবারক উল্যার ছেলে মামুনুর রহমান(৪০)এবং এই সংবাদ লেখা পর্যন্ত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে,লাল সবুজ ঢাকার একটি যাএীবাহি বাস বেপরোয়া গতিতে আসলে এ সময় পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৩ জন নিহত হন। পরবর্তীতে অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান নামে একজনের মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত বলেন,রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার নামক স্থানে পিকআপ ভ্যানের মুখোমুখি সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।এ সময় ঘটনা স্থল হতে অপরিচিত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: