ধামরাইয়ে ৫০ বছর বিজয় দিবস পুর্তিতে আওয়ামীলীগের র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: 7:46 PM , December 18, 2021

ধামরাই উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজনে ৫০ বছর বিজয় দিবস পুর্তিতে গতকাল শনিবার বিকেলে র‌্যালি ও সমাবেশ করেছে। উপজেলা মুক্ত মঞ্চে সমাবেশে পৌর মেয়র গোলাম কবির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লাল্টু,কৃষকলীগের সভাপতি আহমদ হোসেন, পৌর কাউন্সিলর শহীদুল্লা, গার্নেল, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ও জেলা পরিষদের সদস্য নাজিমা আক্তার ও ছাত্রলীগের নেতা তুয়ার প্রমুখ। সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে টুলিপিটা বাস স্ট্যান্ডে শেষ হয়।
a

Loading