ধামরাইয়ে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও প্রেসক্লাব পুস্প স্তবক অর্পন

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৭, ২০২১

মহান বিজয় দিবসে গত বৃহস্পতিবার ধামরাই উপজেলা প্রশাসন স্থানীয় স্মৃতিসৌধে পুস্প স্তবকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টায় সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উেওালন করা হয়। ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সন্মানী প্রদানও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ ,উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির,ধামরাই মুক্তিযোদ্ধা কমান্ড আ: রহমানখান, ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, সিরাজ উদ্দিন,ওসি আতিকুর রহমানওআ’লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ। এদিকে ধামরাই প্রেসক্লাব পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আব্দুল রশিদ তুষার ,সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন ও সাবেক সহ সভাপতি নবীন চৌধুরীসহ সদস্যবৃন্দরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন করে। পরে প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Loading