রামগড় বি এন পির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:16 PM , December 16, 2021

বিজয়ের সুবর্ণ জয়ন্তী-তে “মহান বিজয় দিবস” উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর, ২০২১ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামগড় উপজেলা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রামগড় বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পুস্প স্তবক অর্পন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া। রামগড় পৌর বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন-এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ সকলের রূহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

Loading