চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই

প্রকাশিত: 9:11 AM , December 17, 2021

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। এ সময় নতুন করে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। নতুন আক্রান্ত সাতজন মহানগরীর বাসিন্দা, বাকি চারজন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৪৮৯। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩৩২ জন।

 

Loading