চট্টগ্রামে লরি-মোটরসাইকেল দ্বিমুখী সংঘর্ষ প্রাণ গেল ছাত্রলীগ নেতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:58 PM , December 17, 2021 চট্টগ্রাম বন্দর থানা এলাকায় লরি-মোটরসাইকেল দ্বিমুখী সংঘর্ষ আরিফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টায় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহত আরিফুল বন্দর থানার মধ্যম গোসাইলডাঙা এলাকার মো. ইসলামের ছেলে এবং বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক।নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।তিনি বলেন, মোটরসাইকেল করে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি আরিফুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: