ভুঞাপুরে নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে ও স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: 5:22 PM , December 12, 2021 মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল :টাঙ্গাইলের ভুঞাপুরের নিকরাইলে নির্বাচনী সহিংসতা বন্ধ ও সুষ্ঠ ভোটের দাবীতে মানববন্ধন করা হয়েছে।রোববার (১২ ডিসেম্বর ) দুপুর বঙ্গবন্ধু সেতুপূর্ব- ভুঞাপুর সড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি বাজারে কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।এরআগে গত শনিবার আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর ভোট চাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিন সরকারের কর্মীরা হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থীর প্রায় ২০জন আহত হয়। আহতদের মধ্যে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদের চাচা আব্দুর রাজ্জাক গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিপক্ষ নৌকার ক্যাডার বাহিনীরা আনারস প্রতীকে ভোট চাইতে দিচ্ছে না। প্রচার মাইক ভেঙে দেয়া হচ্ছে। কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠভাবে পরিচালনা হয় সেটি প্রশাসন নিশ্চিত করবে এমন আহ্বান জানাই।মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিকরাইলের আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জুরান মন্ডল, ইউপি সদস্য নুরুল হক নুহু প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: