সাবেক মহকুমা শহর রামগড়কে জেলায় উন্নীত করার দাবী

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:41 PM , December 11, 2021

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস-ঐতিহ্যের ধারক সাবেক মহাকুমা শহর খাগড়াছড়ির রামগড় উপজেলাকে জেলায় উন্নীতকরণ এখন শুধু সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের কথা আসলেই ঐতিহাসিক মুজিবনগর ও খাগড়াছড়ির রামগড় উপজেলার কথা সামনে চলে আসে। আগামী প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে এগারটায় রামগড় টাউন হল মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ডঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে রামগড়ে একটি মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের গুরুত্ব তুলে ধরেন

Loading