চট্টগ্রামে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:07 PM , December 12, 2021 নগরীর খুলশী থানাধীন আপন নিবাস আবাসিক এলাকায় একটি জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাত সোয়া ১১টার দিকে ওসমান কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ওসমান কলোনির জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫শ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার একজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।এর আগে নগরীর চান্দগাঁ এলাকা থেকে আরো ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। শেয়ার চট্টগ্রামবিষয়: