মা আপনি বাড়ি থাকুন-আমরাই আসবো ডাক্তার নিয়ে।

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২১
আট মাসের গর্ভবতী অথচ কোন ডাক্তার দেখানোই হয়নি।
খবর টি যখন কানে আসলো তখন আসলে এর গুরুত্ব বুঝতে পারলাম। রোগী কে জিজ্ঞাসা করা হলো ‘ কেন যান নি? ‘
উত্তর টাও ঠিকমতো দিতে পারলো না। অভাব না অভ্যাস না অজ্ঞতা বোঝা গেলো না। এভাবে চলতে থাকলো।
এরকম অনেক খবর হয়তো আমরা জানি না। আমাদের সমাজে নারীরা নিজেরাই নিজেদের অবহেলা চরমভাবে করেন। নিজেরা পরিবারের অন্য সদস্যদের যত্ন নিতে নিতে নিজের যত্নের কথা ভুলেই যান।অজ্ঞতা বা অভাবের কারনেও হয়।
যা বলছিলাম, প্রায় ১৫ বছর আগেই একটি সাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করি নিজেদের পৈত্রিক ভিটার কাছেই। কিন্তু এতে আসলে সত্যিকারের সুফল পাচ্ছিলাম না। অনেক মা বোনেরা এরপরো সাস্থ্যসেবা থেকে দূরে ছিলো। তাই সিদ্ধান্ত নিলাম আমাদের মেডিকেল টিমএর একটি মোবাইল ইউনিট করবো। সেভাবেই কাজ শুরু হয়ে গেলো। প্রতি সপ্তাহে কিছুটা উঠান বৈঠক এর মতো মেডিকেল টিম যাচ্ছে।সাথে প্রয়োজনীয় ওষুধ এবং যে ঘটনা টি প্রথমে উল্লেখ করলাম এরকম ঘটনা নিয়মিত দেখতে পাওয়া গেলো। অনেক গর্ভবতী মায়েরা আসছেন যারা কোনদিন ডাক্তারের সংস্পর্শেই যাননি অথচ তারা সাত আট মাসের গর্ভবতী। যাইহোক প্রতি সপ্তাহে ই ৬০/৭০ জন মহিলা রোগী মহিলা ডাক্তারের তত্ত্বাবধানে সেবা পাচ্ছেন। তার কথা মতো একটি ফিটাল ডপ্লার ও কিনে দিলাম যাতে বাড়ির কাছে বসেই অনাগত সন্তানের কিছুটা সনোগ্রামের সুবিধা পাওয়া যায়,আর ওষুধ তো যাচ্ছেই সাথে। ইচ্ছা আছে একটি মোবাইল ক্লিনিক করে দেওয়ার। যেটি একটি এম্বুলেন্স এর ভিতরে পুরো সেট আপ যাবে বাড়ির দৌরগোড়ায়।মা বোনদের কাছে।নতুন একটি ভাবনা। আশা করছি মানুষের কাজে লাগবে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

Loading