আশুলিয়ায় শ্রমজীবীদের ৮দফা দাবীতে আইবিসি’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:43 PM , November 26, 2021 আশুলিয়ায় ৮দফা দাবীতে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে ।২৬ নভেম্বর শুক্রবার বিকালে আশুলিয়ার বাইপাইলে একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিক নেতা আল কামরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আইবিসির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ, আইবিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, আইবিসি কেন্দ্রীয় কমিটির নেতা জেড কামরুল আনাম , আমিরুল ইসলাম আমিন, মোঃ বাবুল আক্তার , মোঃ সালাউদ্দীন স্বপন, মোঃ তৌহিদুর রহমান, মোঃ নুরলইসলাম , মোঃ কামরুল ইসলাম সহ অন্যান্য আইবিসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সভায় ৮ দফার দাবী জানানো হয়। দাবীগুলো হলোঃ পুনরায় মজুরী হার ঘোষণা করা, যে সকল কারখানা লকডাউনে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ছুঁটির দিনে অতিরিক্ত কাজ করিয়েছে ওই সকল শ্রমিকদের ওভারটাইম ভাতা পরিশোধ করা, মূল বেতনের ৫০℅ ঝুঁকি ভাতা প্রদান, ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশনের প্রত্যক্ষ-পরোক্ষ বাঁধা দূর করে রেজিষ্ট্রেশন দিতে হবে, শ্রম আইন এবং বিধিমালা আইএল কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী সংশোধনের দাবী জানানো হয়। এছাড়া সরকারী উদ্যোগে শ্রমিকদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য বীমা, শ্রমিক হয়রানি বন্ধ, ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন ও পক্ষ অবলম্বনকারী শিল্প পুলিশকে অবিলম্বে বিলুপ্ত করারও দাবী জানান নেতৃবৃন্দ।শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে ৮ দফা দাবি সামনে রেখে আইবিসির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির আয়োজিত উক্ত অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ ইমন শিকদার, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, ফরিদুল ইসলাম, মোঃ ইব্রাহিম, অরে-বিন্দু বেপারী বিন্দু, মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, মোঃ হাসান দিপা আক্রার, আইবিসির গাজীপুর জেলা কমিটির সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ শাখার সভাপতি সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, নারী কমিটির নেত্রী হাসি আক্তার,যুব কমিটির নেতা শেখ হাছান আলী ও আশুলিয়ার শিল্পাঞ্চলের নেতৃবৃন্দসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। শেয়ার অন্যান্যবিষয়: