বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত, গুলিবিদ্ধ ১ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 11:48 PM , November 23, 2021 বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উথোয়ইনু মার্মা (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ক্রাথুইচিং মার্মা (৩৫) নামে আরও এক নারী। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, রাতের খাবার খাওয়ার জন্য উথোয়াইনু তার ছোট ভাইয়ের বাসায় যায়। খাবার টেবিলে বসতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে উথোয়ইনু মার্মা মারা যায় এবং নিহত ব্যক্তির মামাতো বোন গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে ওই এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এদিকে গুলিবিদ্ধ অবস্থায় ক্রাথুইচিং মার্মাকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, রোয়াংছড়ির এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে। তবে কে বা কারা, কেন এই হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা য়ায়নি। শেয়ার চট্টগ্রামবিষয়: