হাফ পাসের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:26 PM , November 23, 2021 গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ২ নাম্বার গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই হাফ ভাড়া নিতে হবে এবং বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সময় গাড়িগুলোতে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটে, সেগুলো বন্ধ করতে হবে এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়িতে হাফ ভাড়া বাস্তবায়ন ও যৌন হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জিইসির মোড়ে এসে শেষ হয়। শেয়ার চট্টগ্রামবিষয়: