প্রাণের উচ্ছ্বাসে “হৃদয়ে ৯০” এর মিলন মেলা শুক্রবার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:07 PM , November 24, 2021 ২৬ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের ফয়েজ লেকে সারাদেশের ১৯৯০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলন মেলা।মিলনমেলা সফল করতে ৯০ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে চট্টগ্রামের জনপ্রিয় সফল কাউন্সিলর ৯০ সালের এসএসসি পরীক্ষার্থী অ্যাডভোকেট নাজমুল হক ডিউককে আহ্বায়ক করে গঠন করা হয়েছে আহবায়ক কমিটি।আহ্বায়কসহ কমিটির অন্যান্য সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মিলন মেলাকে সফল করতে। সারাদিন ব্যাপী চলবে মিলন মেলা।যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ২৬ নভেম্বর শুক্রবার যথাসময়ে ফয়েজ লেকস্থ মিলন মেলা স্থলে উপস্থিত থাকার জন্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: