চট্টগ্রামে ১৬৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ২, মৃত্যু ১

প্রকাশিত: 9:50 AM , November 12, 2021

এক সপ্তাহ পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো দুই জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬৫৮ জনের। সংক্রমণ শনাক্তের হার ০ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২৯১। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩২৬ জন।

Loading