ভাবখালীতে আইন শৃঙ্খলা রক্ষা সমাবেশ

প্রকাশিত: 10:34 PM , October 28, 2021

ময়মনসিংহ সদর ইউনিয়নের ১২ নং ভাবখালী আওয়ামীলীগ ও ইউনিয়নের আয়োজনে ভাবখালী ইউনিয়নের ২৮ অক্টোবর বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুছ ছাত্তার সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ভাবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, ইউনিয়ন বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় এলাকার স্থানীয় নির্ভয় স্পোর্টিং ক্লাব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Loading