কালিহাতীর দশকিয়ায় আওয়ামী লীগ প্রার্থী মালেক ভূইয়ার উঠান বৈঠক

প্রকাশিত: 10:02 PM , October 28, 2021

মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূইয়া উঠান বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাসভবনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় সকল শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী মেম্বারের সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এম.এ মালেক ভূইয়াকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা আরো জানান, বিগত দিনে দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূইয়া অত্র ইউনিয়নের আশানুরূপ উন্নয়ন কর্মকা- করেছেন। আগামী দিনেও তিনি উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রাখবেন।
এসময় ইউনিয়ন যুব লীগ, ছাত্র লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Loading