মির্জাপুরে বাসা ফাউন্ডেশনের অর্থ সহায়তা প্রদান এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 10:30 PM , October 28, 2021 টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বাঁশতৈলে পেকুয়া এলাকায় অবস্থিত বাসা ফাউন্ডেশন।ফাউন্ডেশনটির “গরু ও ছাগলের বাজার ব্যবস্থা শক্তিশালীকরনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রকল্পের” সদস্যদের মাঝে বাসা ফাউন্ডেশনের বাস্তবায়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত এলাকায় বাসা ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হল রুমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ২১৯৫ জন সদস্যদের মধ্যে ৪৩৯ জন সদস্যদের মাঝে ২ হাজার ১ শত ৬০ টাকা করে মোট ৯ লক্ষ ৪৮ হাজার ২ শত ৪০ টাকা বিতরণ করা হয়েছে। বাকী সদস্যদের টাকা পরবর্তীতে দেয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর নুরুন্নাহার,বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, বাসা ফাউন্ডেশনের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম সহ বিভিন্ন অতিথিবৃন্দ। শেয়ার টাঙ্গাইলবিষয়: