বেনাপোল ইউনিয়নের গাতিপাড়ায় বিএনপির মহাসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 11:50 PM , November 28, 2026 যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার (২৮ নভেম্বর ) বিকাল ৪টার দিকে বিএনপির মহাসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন।সমাবেশে বিশেষ ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি , শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু।এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল বাবু ও সালহা উদ্দিন ৷এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু ৷কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম চয়ন ,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্য মোঃ দেলোয়ার হোসেন খোকন বলেন, ”শেখ হাসিনা ভারত থেকে ফিরে এসে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, বেনাপোল ও শার্শার জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা ঘটাতে না পারে, সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও শান্তি রক্ষায় আমরা সবসময় রাজপথে আছি এবং থাকব।”বিশেষ অতিথির বক্তব্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন বলেন,”সীমান্তবর্তী বেনাপোল ও শার্শার মানুষ যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। ভারত থেকে ফিরে এসে দেশে বিশৃঙ্খলা তৈরির যেকোনো অপচেষ্টা জনগণের শক্তি দিয়ে প্রতিহত করা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; কোনো গুঞ্জন বা হুমকি দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না।”কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,”গাতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই জনসমাগম প্রমাণ করে মানুষ পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।”শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু বলেন, ভারত থেকে ফিরে এসে দেশে নৈরাজ্য সৃষ্টির যেকোনো গুঞ্জন ও ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন,”শার্শা ও বেনাপোলের ওয়ার্ডে আজ বিএনপির সাংগঠনিক ভিত্তি আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ়। নেতাকর্মীদের এই ঐক্য ও উদ্দীপনা আমাদের আগামী দিনের যেকোনো কর্মসূচি সফল করতে বড় শক্তি হিসেবে কাজ করবে।”শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন,”আইন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমেই আজকের এই মহাসমাবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।”বেনাপোল পৌর বিএনপি সভাপতি, নাজিম উদ্দিন বলেন, ”বেনাপোল পৌর এলাকার নেতাকর্মীরা সবসময় দলীয় নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় রয়েছে। আজকের গণমিছিলে পৌর বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাংগঠনিক শক্তিরই বহিঃপ্রকাশ।”উপজেলা যুবদল এর সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ”যুবদল বরাবরই যেকোনো আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিতে সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছে। আজকের মহাসমাবেশ ও গণমিছিল সফল করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”সমাবেশ শেষে মাঠ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। শেয়ার বাংলাদেশবিষয়: