বড় জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

প্রকাশিত: 7:44 PM , October 21, 2021

পাঁচ, ছয়, এক, সাত, শূন্য, আট, শূন্য। বাংলাদেশের বিপক্ষে পাপুয়া নিউগিনির (পিএনজি) প্রথম সাত জন ব্যাটারের ব্যক্তিগত রান এগুলো। মাত্র ২৯ রানে সাত উইকেটের পতন হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দলটির। শেষ দিকে কিছুটাও হলে প্রতিরোধ গড়ার চেষ্টা করে পিএনজি। যদিও বাংলাদেশি বোলাররা ৯৭ রান খরচ করে সব কয়টি উইকেট তুলে নেয়। এতে ৮৪ রানের বড় জয়ে মূল পর্ব নিশ্চিত করল টাইগাররা।

Loading