বেনাপোল বাজারে ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠ রক্ষায় সাবেক,বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বেনাপোল ক্রীড়া সংস্থা সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 12:00 AM , February 25, 2026 Oplus_131072ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে বেনাপোল বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বেনাপোল ক্রীড়া সংস্থা। বক্তারা বলেন, এই বলফিল্ড মাঠ বেনাপোলের ক্রীড়া ঐঐতিহ্যের প্রাণকেন্দ্র।বহু বছর ধরে এখানে খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠটি রক্ষা করা সময়ের দাবি।সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলেরআহ্বায়ক মোস্তাফিজজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক মীর আলম এবং পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুজ্জামান আরিফ।এছাড়াও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, মাঠের ঐতিহ্য ও ক্রীড়া কার্যক্রম অক্ষুণণ রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। একই সাথে ভারা বিকল্প স্থানে ঈদগাহ নির্মাণের প্রস্তাব দেন। সংবাদ সম্মেলন শেষে মাঠ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো। শেয়ার খেলাধুলাবিষয়: