রামগড়ে  শেখ রাসেল দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 9:06 PM , October 18, 2021

রামগড় উপেজলা প্রশাসনের আয়োজনে সোমবার(১৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে নানা কর্ম ‍সূচির মাধ্যমে। 

দিবসটি উলক্ষে সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার।  এতে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন রামগড় সরকারি কলেজের প্রভাষক জান্নাতুল নাঈম। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ভুপেন ত্রিপুরা ও সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু। উপজেলা   সহকারি শিক্ষা   কর্মকর্তা উম্রাচিং  চৌধুরির  পরিচালনায়  অনুষ্ঠিত সেমিনার শেষে  শেখ রাসেল দিবস উপলক্ষে  অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

Loading