নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , অক্টোবর ১৪, ২০২১ ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নে নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম ।দলীয় মনোনয়ন পেতে তিনি তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে বলে এলাকাবাসী জানিয়েছে।তিনি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও ধানীখোলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। এছাড়াও তিনি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির তিনবারের নির্বাচিত এলাকা পরিচালক ও বোর্ড সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম জানান , নৌকা প্রতীকে মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এছাড়া জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ধানীখোলা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও শান্তিময় ইউনিয়নে রূপান্তর করবেন বলেও জানান তিনি। শেয়ার অন্যান্যবিষয়: