নেত্রকোণায় আবারও সড়কে প্রাণ গেল ৩ মৎস্য ব্যবসায়ীর, আহত ১ মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: 1:14 PM , September 25, 2021 নেত্রকোণায় সড়কে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা লেগে ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।শুক্রবার দিবাগত ভোর রাতে পিকআপভ্যানটি ধর্মপাশা থেকে মাছ নিয়ে গাজীপুর যাচ্ছিল। নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া এলাকায় নেত্রকোণা–ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সুনামগঞ্জের মধ্যনগর থানা এলাকার জিংলিগড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে রনি (১৮)। তবে হতাহতের সবার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর এলাকায়।নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, একটি নষ্ট ট্রাক বাগড়া বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। মাছবাহী এই পিকআপভ্যানটি ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। পিকআপভ্যানে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে আরও একজনের মৃত্যু হয়।ওসি জানান, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: