রামগড়ে জাতীয় শোক দিবসে আত্ন সামাজিক উন্নয়নে রামগড়ে ৪৩ বিজিবির খাদ্য সহায়তা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 6:27 PM , August 15, 2021

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামগড় ৪৩ বিজিবি স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
রোববার (১৫ই আগষ্ট) সকালে খাগড়াছড়ির রামগড় জোন সদরে মানবিক সহায়তা প্রদান করেন রামগড় ৪৩বিজিবির জোন অধিনায়ক লেঃ কঃ মোঃ আনোয়ারুল মাজাহার।
জাতীয় শোকদিবস উপলক্ষে ৪৩ বিজিবি ৫০টি অসহায় পরিরারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল,তৈল,চিনি,আটা ও লবন।
৪৩বিজিবি জোন অধিনায়ক জানান,জাতীয় শোক দিবসের বিশেষ দিন ছাড়াও করোনা কালীন সময়ে রামগড় ৪৩বিজিবি ১৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে।
তিনি জানান বিজিবি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্হানে রয়েছে। সীমান্তে মাদক পাচারকারী ও চোরাচালান দমনে সঠিক তথ্যদিয়ে সহযোগিতা করতে স্হানীয় সাংবাদিকদের আহবান জানান।

Loading