করোনা ইউনিটে বিভিন্ন জেলায় ৯৬ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:39 PM , August 15, 2021 করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।রোববার (১৫ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে । সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বরিশালে ১৪ জনের মৃত্যু হয়েছে।এরপরই বগুড়ায় ১৩, রাজশাহীতে ১২, ফরিদপুরে ৯, কুষ্টিয়ায় ও দিনাজপুরে ৬ জন করে, চট্রগ্রামে ৫, কুমিল্লায় ৪, চাঁদপুরে ও ঠাকুরগাঁওয়ে ৩ জন করে, কিশোরগঞ্জে ২ জন মারা গেছেন।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শেয়ার সারা দেশবিষয়: