পাইকগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 1:47 PM , September 18, 2026

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক সন্তনের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে প্রেমিক রবিউল গাজীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি অনশন শুরু করেন। অনশনের এক পর্যায়ে ঐদিন দুপুরের দিকে রবিউল গাজী প্রেমিকা তৃপ্তি বিশ্বাসকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দেন, এরপর তৃপ্তি প্রেমিকের বাড়ির পিছনে অনশন চালিয়ে যান। অনশনের একপর্যায়ে গ্রামের কিছু ব্যক্তি এ ঘটনা নিয়ে একটা শালিশের আয়োজন করবেন মর্মে সান্তনা দিলে তৃপ্তি অনশন ভঙ্গ করেন।

সরেজমিনে গেলে গ্রামের অনেকে জানিয়েছেন রবিউল গাজী ও তৃপ্তি বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক ছিল। তারা আরো জানান, প্রয়াত স্কুল শিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী তৃপ্তির সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তৃপ্তি বিশ্বাস বলেন, স্বামী অসুস্থ হয়ে পড়লে রবিউলের সাথে আমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী মারা গেলে রবিউল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তৃপ্তির কাছ থেকে নানা সুবিধা ভোগ করেন। আট বছর ধরে তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক থাকলেও এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করায় আমি তার বাড়ি এসে অনশন করছি।”

অভিযুক্ত রবিউল গাজী বলেন, তৃপ্তি বিশ্বাসের সাথে আমার সম্পর্কের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। শত্রুপক্ষরা ষড়যন্ত্র করে তৃপ্তিকে দিয়ে আমাকে হয়রানি করছে। তাকে মারপিটের অভিযোগ সঠিক নয়।”

 

Loading