চট্টগ্রামে করোনায় ১২ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:26 PM , July 26, 2021 চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ রোগীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৮৪৮ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ও চট্টগ্রামের আটটি ল্যাবে গতকাল রোববার ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে আরো ৮৪৮ জন পজিটিভ শনাক্ত হন। নতুন সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৫৮০ জন ও চৌদ্দ উপজেলার ২৬৮ জন।জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৭৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৫৭ হাজার ৫৮৯ জন ও গ্রামের ১৮ হাজার ৭৩৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় সর্বোচ্চ ৪৩ জন, বোয়ালখালীতে ৩৮ জন, সন্দ্বীপে ৩৩ জন, রাঙ্গুনিয়ায় ৩২ জন, চন্দনাইশে ৩০ জন, সীতাকুণ্ডে ১৭ জন, লোহাগাড়ায় ১৬ জন, ফটিকছড়িতে ১৪ জন, মিরসরাইয়ে ১২ জন, হাটহাজারীতে ১০ জন, বাঁশখালীতে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, রাউজানে ৪ জন ও আনোয়ারায় ৩ জন রয়েছেন।গতকাল করোনায় শহরের ৪ জন ও গ্রামের ৮ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা এখন ৮৯৭ জন। এতে শহরের বাসিন্দা ৫৪৭ জন ও গ্রামের ৩৫০ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৮৫ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫৪ হাজার ৪৪৬ জনে উন্নীত হয়েছে।এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৫৮৪ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৬ হাজার ৮৬২ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০০ জন এবং ছাড়পত্র নেন ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৮৭ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: