সর্বোচ্চ আক্রান্ত ৭০১কুমিল্লায় একদিনে ১৫ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:52 AM , July 26, 2021 কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১.২ শতাংশ।সোমবার (২৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭০১টি নমুনা পরীক্ষায় ৭০১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৩০ জনে। আক্রান্তের হার ৪১.২ শতাংশ।নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২২৮ জন, আদর্শ সদরে ৭ জন, সদর দক্ষিণের ৭ জন, বুড়িচংয়ে ৫২ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, চান্দিনায় ২৮ জন, চৌদ্দগ্রামে ৪৭ জন, দেবীদ্বারে ১২ জন, দাউদকান্দিতে ৫ জন, লাকসামে ৪৬ জন, লালমাইতে ২৩ জন, নাঙ্গলকোটে ৩৩ জন, বরুড়ায় ৬১ জন, মনোহরগঞ্জে ৩৭ জন, মুরাদনগরে ৪৪ জন, মেঘনায় ৯ জন, তিতাসে ৪ জন এবং হোমনা উপজেলায় ২৫ জন রয়েছেন।ডা. মীর মোবারক হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫ জন, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে ২ জন করে, বুড়িচং, চান্দিনা, লালমাই, বরুড়া, মুরাদনগর ও তিতাস উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬২ জনে। শেয়ার সারা দেশবিষয়: