ময়মনসিংহের  ফুলপুরে মাছ ধরার জাল চুরির  দ্বন্দ্বে সংঘর্ষ ঃ নিহত ১

প্রকাশিত: 9:48 PM , July 16, 2021

গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে  ময়মনসিংহের ফুলপুরে মাছ ধরার জাল চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের  মধ্যে  সংঘর্ষে  এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রুহুল আমিন (৩৫)। আহত হয়েছেন আরো ৫ জন। ঘটনাটি ঘটে ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুহুল আমিন জেলার হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা গাজীপুর সর্চাপুর এলাকার আক্কাস আলীর ছেলে।
পুলিশ জানায়, হালুয়াঘাট -ফুলপুর সীমান্ত এলাকার ঠাকুরবাখাই গ্রামে নাকাননন্দী নদী থেকে ৩ দিন আগে রুহুল আমিনদের একটি মাছ ধরার জাল চুরি হয়। এরই জেরে ঘটনার দিন বেলা ৩ টার সময় ঠাকুরবাখাই গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন সহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্হায় রুহুল আমিনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Loading