গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: 12:50 AM , June 15, 2021

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাম গোপালপুর ও শিবপুরের মাঝামাঝি কটিয়াপুরী বিল সংলগ্ন স্থানে শুক্রবার (১১ জুন) রাত ৮:৩০ মি: গাড়ির চাপায় মেহেরজান (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত মেহেরজান গৌরীপুর উপজেলার রাম গোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মৃত সময় আলীর মেয়ে।

পুলিশ জানায় রাত সাড়ে ৮ টার দিকে ৯৯৯ জরুরী সেবার কল পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহা সড়কের রাম গোপালপুর ও শিবপুরের মাঝামাঝি কটিয়াপুরী বিল সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধার ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Loading