নেত্রকোণায় এআরএফবি’র ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা

মো: ইকবাল হোসেন মো: ইকবাল হোসেন

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: 3:54 PM , May 12, 2021

করোনা মহামারী ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে আব্দুর রহমান ফাউন্ডেশন

বাংলাদেশ (এআরএফবি)’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করা হয়েছে।

বুধবার (১২ মে) এআরএফবির হলরুমে হত দরিদ্রদের মধ্যে চাল, তেল, ডাল, চিনি, সেমাই, সাবান তুলে দেওয়া হয় এবং ভিক্ষুক মাস্টারের মা(৬৫) ফাতেমা আক্তার (৩৫) কে ক্ষুদ্র ব্যবসার পরিচালনার জন্য এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম, মুখলেছুর রহমান খান, চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার ফকির, এআরএফবির উপদেষ্টা আলী আমজাদ মাস্টার, শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদারসহ অন্যান্যরা।

Loading