স্কুলছাত্রী অপহরণকালে ৭ বখাটে গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:42 PM , May 5, 2021 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত গ্রামে সনাতন ধর্মের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে নির্যাতনের পর জোরপূর্বক অপহরণের চেষ্টা করলে গ্রামবাসীর সহযোগিতায় ৭ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মে) সকালে তাদেরকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় মামলা করেছেন।ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে রাত দুটার দিকে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, স্থানীয় বাজারে প্রাইভেট পড়তে যাতায়াত করার সময় ধনকুড়াইল গ্রামের শিহাব নামের এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো। তারই জের ধরে মঙ্গলবার দুপুরে পরিবারের সাথে বাড়িতে ধান শুকানোর কাজ করার সময় বখাটে শিহাব ৬ বন্ধুকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জাপটে ধরে যৌন হয়রানীসহ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে গ্রামবাসী ৭ বখাটেকে আটক করে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত অন্যরা হলো ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের জহুরুল, ইসলামপুর গ্রামের মোমিন, রামপুরা গ্রামের আশরাফুল ও লিটন, সুর্য্যবানের ইমন ও আটিগ্রামের সাজ্জাদুল। শেয়ার সারা দেশবিষয়: