চুরি করতে গিয়ে পর্ন ভিডিও ডাউনলোড! নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:32 PM , April 21, 2021 একটি বাড়িতে তিনজন মেয়ে শিক্ষার্থী থাকেন। সেই বাড়িতে চুরি করতে ঢুকেছিল একজন চোর। কিন্তু চুরি করা বাদ দিয়ে তাদের ল্যাপটপ ব্যবহার করে পর্ন ভিডিও ডাউনলোড করেন ওই ব্যক্তি। এরপর নিজে নিজে যৌন কর্ম সম্পাদন করেন।এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৬ বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, যখন ওই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছিল তখন ওই ব্যক্তি বাড়িতে থাকা খাবারও খায়।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম জনাথন হোসে রুইজ। ২২ বছর বয়সী এই যুবক অরেঞ্জ শহরে ওই বাড়িতে চুরি করতে ঢোকে। এরপর সেই বাড়িতে থাকা একটি ল্যাপটপ দিয়ে পর্ন ভিডিও ডাউনলোড করে। ল্যাপটপটির ওপর বীর্যও লেগেছিল।পরে আদালতে নিজের দোষ স্বীকার করেন রুইজ। আদালত রুইজকে ৬ বছর ৮ মাসের কারাদণ্ড দেন। অরেঞ্জ পুলিশ বিভাগের ফিল ম্যাকমুলিন বলেন, জনাথন শুধু ওই বাড়িতে প্রবেশই করেননি। তিনি পর্ন ভিডিও ডাউনলোড করেছে এবং দুধ এবং বিস্কুট খেয়েছে। রুইজকে গ্রেপ্তারের সময় তার কাছে ওই কলেজ ছাত্রীদের দুটি আন্ডারওয়্যারসও পাওয়া যায়। শেয়ার আন্তর্জাতিকবিষয়: