রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ‘ঐতিহাসিক মুহূর্ত’: পুতিনের দূত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 12:24 AM , October 18, 2026 রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত করাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয়কে লক্ষ্য করে নেওয়া ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়।দুই দিন পর এসব নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যে এ সিদ্ধান্ত এলো। এতে জল্পনা তৈরি হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর পর মার্কিন প্রেসিডেন্ট ক্রমেই মস্কোর পক্ষ নিচ্ছেন।এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের গ্রাহাম আইন স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত।’পুতিন ও ক্রেমলিন এখনো এ সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পুতিন বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে। রাশিয়ার জন্য এ সিদ্ধান্ত বড় ধরণের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘লিন্ডসে গ্রাহাম আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি পুতিন ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল।দিমিত্রিয়েভ বলেন, আইনটি কার্যকর হলে ‘সবার আগে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়ত।’২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে শেয়ার আন্তর্জাতিকবিষয়: