চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৫৫ জন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:29 PM , March 26, 2021 গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৮ হাজার ৭৫৫ জন। এসময়ে নতুন করে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। শুক্রবার (২৬ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৫৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২১৩ জন এবং উপজেলায় ৪২ জন।-বাংলানিউজ শেয়ার চট্টগ্রামবিষয়: