এখন যে সময় ভালবাসিবার – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:51 PM , March 6, 2021 তোমার সবকিছুতেই কেন জানি ঘোর সংশয়উৎকণ্ঠা আর তুমুল ভয়;অকারণে শুধু ভেবে নাওপৃথিবীর আনন্দ-উল্লাস, কিছুই যেন তোমার নয়!অমন সংশয়ে থেক না!এই পৃথিবীটা যে অদ্ভূত রহস্যময়;এখানে সবকিছুই জোরে পাওয়া যায়শুধু ভালবাসাটুকু নয়!দুরের আকাশে তাকাওদেখ, আকাশটা কি অতটাই দূরে?তোমার ইচ্ছেরা যে ওখানে, পাখির ডানায় উড়ছে;বুকের বাঁ দিকে হাত রাখদু’চোখ বুজে কর অনুভবদেখ- ভালবাসায় হৃদপিন্ডটা ধূকপূক করছে!শ্রীময়ী, তবুও কি সংশয়?উৎকণ্ঠা আর ভয়!আঁধার পেরোবার আগে আর ভয় নয়আকাশভরা সুর্যোদয় অপেক্ষায় তোমারপাখিদের গুঞ্জরণে সকাল হবেহবে রাতের স্বপ্নের চাষাবাদ আবার।আমাদের আসা যাওয়ার পদচিহ্নেজন্ম নেবে সবুজ বৃক্ষ, ফুটবে গোলাপগজাবে সজীব নতুন নতুন পাতানতুন কবিতা পা্বে প্রাণ কণ্ঠে তোমার!তাই আর ভয় নয়, নয় কোন সংশয়এসো, ঝাপটে ধর এই দুটি হাতএই যে মধুর অপেক্ষার অস্থিরতাপ্রেমের চন্দ্রালোক, প্রতিশ্রুতির সূর্যসবকিছুই তোমার, শুধুই তোমার!কেবল দুরত্ব ঘুচিয়ে কাছে আসতে হয়-ভালবাসবে বলে এই বসন্ত পঞ্চমীতেএসেছে যে কোকিল গান শোনাতেনিষিদ্ধ কর না তাকে, তোমার আঙিনায়এখন যে সময় ভালবাসিবার।• মার্চ ৪, ২০২১।ছবিঋণ- মোহাম্মদ মিনহাজ উদ্দিন। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: