স্বরচিত কবিতা “শিক্ষক”

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , মার্চ ২, ২০২১

শিক্ষক
সামছুদ্দোহা (ফরিদ)
শিক্ষক হলো সবার সেরা,শিক্ষক হলো গুরু
যার মাধ্যমে জগতের সভ্যতাটা শুরু।
নাই কোন তার শ্রেণী নাই কোন তার পদ
তিনি সম্মানের আধার তিনি জনপদ।
নব সৃষ্টিতে সৃষ্টি কোষের প্রাণ দান কারী
যুগের চাকা সভ্যতা আলোর দিশারী।
তুমি অঘোষিত অস্বীকৃত কিংবদন্তী
সকল পদের সৃষ্টি স্রষ্টা তুমি রাজাধীকারী।
মানুষ আর পশুর মঝে যিনি করেন ব্যবধান
তিনি শ্রেষ্ঠ,তার আছে শ্রেষ্ঠ অবদান।
হৃদয় থেকে হৃদ্যতা জাগিয়ে যিনি তুলেন
তিনি ফুল, প্রকৃতি আর মানুষের কথা বলেন।
শিশুর মাঝে সজীবতা, যৌবনে দেয় প্রাণ
ফুটন্ত ফুলের ন্যায় গায় মানবতার গান।
মনের সুকুমার বৃত্তিযিনি করেন বিকাশ
জগতের কৃষ্টি সভ্যতা তারই প্রকাশ।
কত মনীষী জন্মালেন তাঁদের হাতে খড়ি
জাতির বিবেক খ্যাত ,কজনা মোরা স্মরি?
সৃষ্টির মাঝে সৃষ্টি চেতনা অন্ধকারে আলো
বিভেদ ভেঙ্গে দূর করে যত আঁধারের কালো।

Loading