এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: 3:54 PM , February 5, 2021
চট্টগ্রাম সফর উপলক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক তিন বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী আজ (০৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর শোল শহর চশমা হিলস্থ মরহুমের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
এসময় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আ: হামিদ জমাদ্দার, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহমেদ,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন বিভাগীয় সভাপতি এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
সবশেষে প্রতিমন্ত্রী মরহুমের নিজ বাড়িতে যান। এসময় উপস্থিত সকলকে নিয়ে মরহুমের স্ত্রী ও চট্টগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাচিনা মহিউদ্দিনের সাথে কুশল বিনিময় করেন।

Loading