আশুলিয়ার দুর্গাপুরে ১০৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 7:44 PM , January 31, 2021

সাভারের আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. আব্দুল লতিফ (৪৫)। আটক লতিফ ওই এলাকার মৃত মন্নাফের ছেলে।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী লতিফকে আটক করা হয়। প্রাথামিক জিজ্ঞাসাবাদে লতিফ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘ দিন যাবত মদ তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

Loading