সাভারে ৫৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:56 PM , January 29, 2021 সাভারে ৫৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।র্যাব ৪ জানায়, সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বাবু খাঁন নামে একজনকে আটক করেছে র্যাব ৪।উল্লেখ গত সাত দিনে সাভার, আশুলিয়া, সিংগাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক কারবারিকে আটক করে র্যাব ৪। শেয়ার ঢাকাবিষয়: