ফেনী মেয়র নির্বাচনে বেসরকারি ভাবে স্বপন মিয়াজী নির্বাচিত সাহিদা সাম্য লীনা সাহিদা সাম্য লীনা ফেনী প্রকাশিত: 1:37 PM , January 31, 2021 ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯,৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৯৪৯ ভোট । এছাড়াও জাতীয় পার্টি মনোনীত ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীক নিয়ে ২শ১০ ভোট পেয়েছেন, এনডিএম মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম তারেক সিংহ প্রতীক নিয়ে ৩শ২০ ভোট পেয়েছেন ও গোলমুর রহমান আজম হাতপাখা প্রতীক নিয়ে ২শ ৫১ ভোট পেয়েছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার চট্টগ্রামবিষয়: